বাংলাদেশ

দুর্নীতি দমন ও টাকা পাচার বন্ধে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা উড়ছে আকাশে, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুর্নীতি দমন, অর্থ পাচার মোকাবেলা এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

আজ রোববার ১৩ অক্টোবর এক বার্তায় বলা হয়েছে, ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যকার এক বৈঠকে এ আলোচনা হয়।

আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তিগত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর বিষয়টিও উঠে আসে।

আলোচনায় স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হয়।

বিষয়:ওয়াশিংটন টাকা পাচার ঢাকা দুর্নীতি দমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…