আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আগামীকাল ৮ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর সম্পূর্ণ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
উক্ত স্টেশন সংলগ্ন যাতায়াতের জন্য বিকল্প পন্থা অবলম্বন করার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
(ডিএমটিসিএল) কতৃপক্ষ।
ডিএমটিসিএল জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্টেশনটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়।
পরদিন ১০ সেপ্টেম্বর বুধবার থেকে আগের নিয়মেই চলাচল করবে মেট্রোরেল বলেও জানিয়েছে তারা।







