জনপদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

অটোর পাশে পড়ে থাকা মৃতদেহের হাত, সড়ক দুর্ঘটনার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় নিহতের হাত রাস্তার উপর পড়ে রয়েছে, ঘটনাস্থলের আশেপাশে যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলায় জামুর্কীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার হাফিজুর রহমান (৩৬) ও আরিফুল (৩৫)।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বিল্লাল জানান, তারা দুজন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বিষয়:টাঙ্গাইলের মির্জাপুর ট্রাকের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…