বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই গণপরিবহন

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল, যানজটের আশঙ্কা, সড়কের অবস্থা ও যানবাহনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার অবরোধে গণপরিবহন চলাচল আবারও বাধাগ্রস্থ হয়েছে। শনিবার রাতে ঢাকায় চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে।
রবিবার (৫ অক্টোবর) সকালে মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা, পিকাআপ ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকার পরেও রেলস্টেশনসহ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি কোন চাপ লক্ষ করা যায়নি। সংশ্লিষ্টরা বলছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামুলক অনেক কম।
এদিকে মহাসড়কসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গেল অবরোধের মত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়াকড়ি ও জোড়ালো টহল না থাকলেও কোথাও বিএনপির কর্মী সমর্থকদের পিকেটিং এর খবর পাওয়া যায়নি।




