পরিবেশ

বিশ্বে বায়ু দূষণ তালিকায় চতুর্থ ঢাকা, তিন অঞ্চলে বেশি খারাপ

ধূসর ধোঁয়া ও ধুলাবালুর মধ্যে দুই নারী পথচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বায়ু দূষণের কারণে ধোঁয়া ও ধুলাবালুর মধ্যে দুই নারী পথচারী চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার বায়ুদূষণ বাড়ছেই। বিশ্বে বায়ু দূষণে ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৬৩।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ তথ্য জানা গেছে।

এই তালিকায় প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর যার স্কোর ৪৯৬ এবং দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ৪২০।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। ঢাকা ও আশপাশের যে তিন অঞ্চলের দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত বেশি খারাপ, সেগুলোর  হচ্ছে মহাখালীর আইসিডিডিআরবি, ইস্টার্ন হাউজিং ও গুলশানের রব ভবন।

আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

বিষয়:ঢাকা বায়ু দূষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…