চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
অপরাধ
A A

রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষে আহত হয়েছেন দুই কলেজের ৭ শিক্ষার্থী।

বুধবার ২২ মার্চ ধানমন্ডির ৩ নম্বর সড়কের লেকপাড়ে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচ জন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এবং দুইজন আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে আইডিয়াল কলেজের কোন এক শিক্ষার্থীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত আক্রমণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকেই আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ঐ এলাকা ঘুরে এসেছি। কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷ আমাদের ঢাকা কলেজের পাঁচ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।

আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, কী ঘটনা ঘটেছে সেটি জানি না। আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে ঘটেছে সেটি জানি না। আমরা বসবো এটা নিয়ে। তদন্ত সাপেক্ষে বলতে পারবো কি হয়েছে।

Reneta

নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। ধানমন্ডি লেক পাড়ে যারা খেতে গিয়েছে ওদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটেছে। সুনির্দিষ্ট কোনো কারণ নেই বরং আগের ঘটনার জেরেই এমন ঘটনা ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইডিয়াল কলেজঢাকা কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক পরিষদ কার্যকর করার আহ্বান

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক পরিষদ কার্যকর করার আহ্বান

জুন ২১, ২০২৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু

জুন ২১, ২০২৬
কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক

তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিকে ২ শ্রমিক নিহত

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT