চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মুক্তি নিশ্চিত করলো রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
একজন পুরুষ ব্যক্তি একজন নারীকে রঙিন চাদরে ঢেকে রাখা অবস্থায় দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলীর লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ! এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছিল ‘দেয়ালের দেশ’ ছবির ফার্স্ট লুক পোস্টারে। গত বছরের অক্টোবরে প্রকাশ করা সেই পোস্টার, যা নজড়ে পড়ে সিনেমা প্রেমীদের।

সেই ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক মিশুক মনি জানান, আসন্ন রোজার ঈদে ‘দেয়ালের দেশ’ মুক্তি পাবে।

ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘দেয়ালের দেশ’। পরিচালক জানান, পরিচালক ও প্রদর্শক সমিতিতে ঈদুল ফিতরে মুক্তির জন্য নিবন্ধনও করা হয়েছে। এখন পর্যন্ত ঈদুল ফিতরে মুক্তির জন্য একটি ছবিই নিবন্ধন হয়েছে সেটি ‘দেয়ালের দেশ’।

দেয়ালের দেশ সিনেমার পোস্টার যেখানে দুই চরিত্র বসে আছেন, পেছনে নদী ও সূর্যাস্ত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দেয়ালের দেশ’ ছবির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও বুবলী। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি।

নির্মাতা জানান, অনুদানের ছবি নিয়ে এক ধরনের গৎবাঁধা চিন্তা আছে, সেসবের বাইরে দুর্দান্ত গল্প বলার চেষ্টা আমরা করেছি ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে। আশা করি, একটা ভাল টিম ওয়ার্কের ছাপ পুরো ছবি জুড়ে দেখতে পাবেন দর্শকরা।

আসন্ন ঈদে শরিফুজ রাজের আরেকটি ছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ মুক্তির ঘোষণা দেয়া। ‘দেয়ালের দেশ’র মাধ্যমে তার জোড়া ছবি মুক্তি পেতে যাচ্ছে ঈদে।

Reneta

পরাণ ও হাওয়া ছবি দিয়ে আলোচনায় আসা শরিফুল রাজ বলেন, পেশাগত কারণে অনেক স্ক্রিপ্টই তো পড়তে হয় কিন্তু ‘দেয়ালের দেশ’র স্ক্রিপ্টে এত ডিটেইলস যে আমি এই ছবির অংশ হতে বাধ্য হয়েছি। পর্দায় আমাদের কেমিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য আমি, বুবলীসহ টিমের সবাই মিলে শুটিংয়ে যাওয়ার আগে রিহার্সেল করেছি। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চুল, দাড়ি বড় করার সঙ্গে সঙ্গে অনেকটা ওজনও আমাকে কমাতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের এই চেষ্টার ফসল দর্শকের জন্য উপভোগ্য হবে।

দেয়ালের দেশ সিনেমার দুই প্রধান চরিত্রের প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ বুবলী বলেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটি ব্যতিক্রম। এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও অবধি আমি ফুল কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয় চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে দেবে দেয়ালের দেশ।

রাজ-বুবলী ছাড়াও দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুল হাকিমঈদের ছবিঈদের সিনেমাবুবলীলিড বিনোদনশরিফুল রাজশাহাদাত হোসেনসাবেরী আলমস্বাগতা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT