আজ শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমী। মন্দির ও মন্ডপে দেবী আরাধনায় নেমেছিলো ভক্তদের ঢল। মন্দির পরিদর্শন করেছেন পূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন দেশের হাইকমিশনার। দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজার পরও দায়িত্ব পালন করবেন বলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।






