বাংলাদেশ

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, বিকাশের সহযোগিতায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবায় অংশ নিতে সেনাবাহিনীর এই উদ্যোগে ২০ লক্ষ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেছে বিকাশ।

বুধবার (২১ আগস্ট) সেনা সদরে সেনাপ্রধানের কার্যালয়ে সহায়তার এই অর্থ প্রদান করেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবঃ)।

সারাদেশে বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য শিক্ষার্থী যাদের অনেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন। এক্ষেত্রে যেসকল শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিষয়:বিকাশ সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…