জনপদ

পালিয়েছে আটক ছাত্রলীগ নেতা: চার পুলিশ ক্লোজড

বাংলাদেশের বিভিন্ন জেলা মানচিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র, যেখানে কিছু জেলা হাইলাইট করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব‌রিশাল নগরীতে জনতার হাতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান র‌বিন পু‌লিশ হেফাজত থেকে পা‌লিয়ে গেছেন। এই ঘটনায় চারজন পু‌লিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে বিষয়‌টি নি‌শ্চিত করে পু‌লিশ ক‌মিশনার শ‌ফিকুল ইসলাম জানান, এই ঘটনায় ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ এসআই রেজা, এ‌টিএসআই মাহাবুবসহ চারজন পু‌লিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে।

পা‌লিয়ে যাওয়া খালেদ ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি। নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতা খালেদ খান র‌বিনকে আটক করে এবং মারধর করে পু‌লি‌ল কাছে সোপার্দ করে।  আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন‌্য শেবা‌চিম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সে কৌশলে পা‌লিয়ে যায়।

পুরো বিষয়‌টি খ‌তিয়ে দেখা হচ্ছে বলে জানান কোতোয়া‌লি মডেল থানার ও‌সি মিজানুর রহমান।

বিষয়:ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…