চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত অধিক হতাশার গভীর খাদে নিমজ্জিত হবে: হুইপ স্বপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২২
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ২০০৮ সালের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে মাত্র ৩০ আসনে বিজয়ের পর থেকেই বিএনপি- জামায়াত শিবিরে হতাশা নেমে আসে। এরপর ২০১৪ সালে নির্বাচন বয়কটের হঠকারিতা, সরকার পতনে ব্যর্থতা, ২০১৮ সালে দলের মূখ্য নেতা কর্তৃক দলের নেতাদের চরম শোষণ করে মনোনয়ন বাণিজ্যের কারণে তাদের হতাশা বেড়ে গিয়েছে।

শুক্রবার কক্সবাজারের নবগঠিত ঈদগাহ্ উপজেলা আওয়ামী লীগের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি করোনার মরণাঘাত এবং ইউক্রেন- রাশিয়া যুদ্ধ ও স্যাংশন-পাল্টা স্যাংশনের কারনে উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি- জামায়াত মনে করেছিল বাংলাদেশ চরম সঙ্কটে পড়বে। দেশ ধ্বংস হোক আপত্তি নেই, আওয়ামী লীগ বেকাদায় পড়বে। তারা সারাদিন প্রচার শুরু করে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, শ্রীলঙ্কা হবে। কিন্তু বিশ্বের অন্যতম সিনিয়র ও সফল রাষ্ট্রনেতা জননেত্রী শেখ হাসিনা তার অপরিসীম প্রাজ্ঞতা দিয়ে বাংলাদেশকে সফল পথে পরিচালিত করছেন। শকুনের দোয়া কাজে আসছে না। সম্প্রতি আইএমএফ মিশন এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের ঢাকা সফর ও মন্তব্যের কারনে বিএনপি- জামাতের টিমটিম করে জ্বলে ওঠা আশার প্রদীপটিও ধপ করে নিভে গেছে। বাংলাদেশের সমাজ ও রাজনীতি বলছে, অবিলম্বে বিএনপি-জামায়াতের কল্পিত আন্দোলন বরাবরের মতই ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে যাবে। হতাশ বিএনপি- জামায়াত অধিক হতাশার গভীর খাদে নিমজ্জিত হবে।

ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আলহাজ্ব ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুস সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। বক্তব্য রাখেন সাইমুম সারোয়ার কমল এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, ব্যরিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কর্ণেল( অবঃ) ফোরকান আহমেদ, মাহবুবুল হক মুকুল, ইমরুল হাসান রাশেদ, হুমায়ুন কবির হিমু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের সরাসরি ভোটে আবু তালেব সভাপতি এবং ইমরুল হাসান রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআবু সাঈদ আল মাহমুদ স্বপনবিএনপি-জামায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT