বাংলাদেশ অর্থনীতিতে উন্নতি করলেও রাজনৈতিক স্বাধীনতা ও সুশাসনে বাংলাদেশের অবনতি অব্যাহত রয়েছে বলে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন করে জানানো হয়, বিশ্বের দেশগুলোর মধ্যে ‘অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতাবঞ্চিত’ ক্যাটাগরিতে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে একযোগে এই প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, রাজনীতি, অর্থনীতি ও সুশাসন এই তিন ক্ষেত্র নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। উন্নয়নের পরবর্তী ধাপে পৌঁছাতে রাজনৈতিক সমঝোতার তাগিদ দেন অনুষ্ঠানের আলোচকরা।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/05/Picsart_24-09-24_16-42-05-173-120x86.jpg)




