চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি সমস্যার পরও বাড়ছে ট্রাম্পের সমর্থক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

একের পর এক আইনি সমস্যায় জড়িত হওয়ার পরও ২০২৪ সালের নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মনোনয়নের ক্ষেত্রে একটুও কমছে না দেশটির সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা৷ বরং বিভিন্ন ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার পর আরও শক্তিশালী হয়েছে তার অবস্থান৷ এমন ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্ববাসীর মনে।

বিবিসি জানিয়েছে, গতকাল (৩১ জুলাই) সোমবার যুক্তরাষ্ট্রের একটি জনমত জরিপের দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের চেয়ে গড়ে ৩৭ পয়েন্টের কমান্ডিং লিড পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে অংশ নেওয়া ১৪ জন প্রার্থীর অন্য কেউ ৬ শতাংশের এর বেশি স্কোর করেনি, এবং অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারীর স্কোরও ১ শতাংশের নিচে।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, জনমত জরিপে ডিসান্টিসের থেকে ট্রাম্পের লিড ছিল মাত্র দুই পয়েন্ট বেশি। গত চার মাসে দুটি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার পর আরও শক্ত হয়েছে ট্রাম্পের সমর্থন। জরিপের গড় অনুসারে, ট্রাম্প গ্রেপ্তার এবং আদালতে হাজির হওয়ার পর থেকেই বেশিরভাগ রিপাবলিকান ভোটারদের প্রথম পছন্দ।

মার্কিন পাবলিক অ্যাফেয়ার্সের প্রেসিডেন্টের মতে, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকদের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশই রিপাবলিকান ভোটার যাদের বন্ধন ভাঙ্গা বেশ কঠিন হবে। ট্রাম্পের সমর্থকরা তার চোখ দিয়ে পৃথিবী দেখে। তারা বিশ্বাস করে, তার সাথে অন্যায় করা হয়েছে। তারা বিশ্বাস করে, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ডোনাল্ড ট্রাম্পের আইনি সমস্যার বিষয়ে ভোটারদের  মতামত, 

বিবিসির অংশীদার সংবাদ মাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের  সিবিএস নিউজের জুনের একটি জরিপে দেখা যায়, রিপাবলিকান প্রাথমিক ভোটারদের ৭৬ শতাংশ বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্রেণীবদ্ধ নথি গোপনের অভিযোগটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

Reneta

কেবল ৩৮ শতাংশ ভোটার ভাবছেন, সাবেক রাষ্ট্রপতি অফিস ছাড়ার পর পারমাণবিক বা সামরিক বিষয় সংক্রান্ত নথি রাখলে এটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি হতে পারে। ভোটারদের ৬১ শতাংশ বলেছেন, ট্রাম্পের অভিযোগগুলোর কারণে তাদের মনোভাব পরিবর্তন হয়নি। ১৪ শতাংশ বলেছেন, অভিযোগের পর তারা তাকে আরও ইতিবাচকভাবে দেখেছেন।

এর আগে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,  তিনি দোষী প্রমাণিত হলে এমনকি শাস্তি পেলেও তিনি তার রাষ্ট্রপতির প্রচারণা শেষ করবেন না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ নিজেরা সন্ত্রাসী, তারা রাষ্ট্রকেও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছে: মির্জা ফখরুল

পরবর্তী

সিইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

সিইসির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

'জওয়ান'-এ শাহরুখ একাই নিলেন ১০০ কোটি, বিজয় সেতুপতি ২১ কোটি!

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT