আন্তর্জাতিক

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু’র জীবনাবসান

নোবেলজয়ী ডেসমন্ড টুটুর ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ডেসমন্ড টুটু, একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ধর্মপ্রাণ নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী নেতা ও শান্তিতে নোবেলজয়ী ধর্ম যাজক ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার মৃত্যুকে সাউথ আফ্রিকার অসাধারণ একজন আত্মীয়ের প্রস্থান বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, টুটু বৈষম্যমুক্ত দক্ষিণ আফ্রিকা গড়তে সাহায্য করেছেন।

দেশে-বিদেশে টুটুর খ্যাতি ছিল। নেলসন ম্যান্ডেলার সমসাময়িক সময়ে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি অন্যতম একজন নেতা ছিলেন। বৈষম্য দূরীকরণ আন্দোলনে অবদান রাখায় ১৯৮৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন টুটু।

দেশটির সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক’র মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই সাউথ আফ্রিকার এই মহান ব্যক্তির মৃত্যুর খবর পেল বিশ্ব।

বিষয়:ডেসমন্ড টুটু সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…