সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিশন উপ-প্রধান হিসেবে সম্প্রতি যোগদান করেছেন নাজমুল হাসান।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই চৌকস ও মেধাবী কর্মকর্তা এর আগে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিষয় পড়াশুনা শেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনসহ বিমসটেক সচিবালয়ে পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান তেহরান ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।







