আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক সরকার ঘনিষ্ঠ নির্বাচন কর্মকর্তাকে গুলি করে হত্যা

নির্বাচন কমিশন ভবনের সামনে একজন নারী মোটরসাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার নির্বাচন কমিশন ভবনের সামনে একজন নারী মোটরসাইকেল চালাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা ও পরিষ্কার রাস্তা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সাই কিয়াও থু নামে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এক উপপরিচালককে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে গুলি করে হত্যা করেছে বিদ্রোহীরা। শনিবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার বুকে, ঘাড়ে ও মাথায় একাধিকবার গুলি করা হয়েছে।

বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানা গেছে।

দেশটির সেনাবাহিনীর ভাষ্যমতে, এটি সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ হত্যকাণ্ড। অভ্যুত্থানবিরোধী জনগণের প্রতিরক্ষা বাহিনী এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে দাবি তাদের।

সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এমন কর্মকর্তাদের টার্গেট করে তাদের যোদ্ধারা। নির্বাচন কমিশনের উপপরিচালক কাইওয়া থু’কে পূর্বাঞ্চলীয় ইয়াঙ্গুনের থিঙ্গানগুনে গুলি করে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

দুই বছরের বেশি সময়হলো দেশটির সামরিক বাহিনী ক্ষমতায়। তারপর থেকে সেনারা রক্তাক্ত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে। এর ফলে সেখানে দেখা দিয়েছে সামাজিক অসন্তোষ এবং অর্থনৈতিক সংকট। স্বঘোষিত বেসামরিক সংগঠন ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ যুক্ত হয়েছে সামরিক জান্তা বিরোধীদের সঙ্গে।

বিষয়:গুলি করে হত্যা মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…