আন্তর্জাতিক

আটলান্টিক ও ভারত মহাসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন

রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, আটলান্টিক ও ভারত মহাসাগরে মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য, যা আন্তর্জাতিক সমুদ্রের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত ও আটলান্টিক মহাসাগরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে রাশিয়া।

ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শনে আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ’অ্যাডমিরাল গোর্শকভ’ যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন। পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোখমল যুক্ত ছিলেন।

শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটতে সক্ষম অত্যাধুনিক “জিরকন” মিসাইল ব্যবস্থাসহ এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি দেশটির নাবিকেদের তাদের মাতৃভূমির সেবাদানে সফল করতে সাহায্য করবে এই আশা ব্যক্ত করেন পুতিন।

বিষয়:ক্ষেপণাস্ত্র পুতিন যুদ্ধজাহাজ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…