ফুটবল

১৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেল ডেনমার্ক

ডেনমার্কের নারী ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্কের নারী ফুটবল দল গোল উদযাপন করছে, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপে ডেনমার্ক সবশেষ জয়টা পেয়েছিল ১৬ বছর আগে। ২০০৭ সালে গ্রুপ পর্বে ২-০ গোলে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। এরপর কোনো আসরেই জয় পায়নি দলটি। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই স্বাদ পেয়েছে কাঙ্খিত জয়ের। ৮৯ মিনিটে গোল করে হারিয়েছে চীনকে।

শনিবার গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে চীনকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। ৮৯ মিনিটে ডেনমার্ককে জয়সূচক গোলটি এনে দেন আমালি ভ্যাংসগার্ড।

পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে সমানে সমান লড়েছিল দুই দল। মধ্যমাঠে বল দখলের লড়াইয়ে মেতেই শেষ হয় প্রথমার্ধ। যদিও দুই দলই গোল আদায়ের সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার তবে বিরতির আগে কেউই গোলের দেখা পায়নি।

বিরতির পর শুরু থেকেই চীনের উপর চড়াও হয় ডেনমার্ক। ৫২ মিনিটে গোলের সুযোগ আসে তাদের সামনে। জোসেফাইন হাসবোর ব্যর্থতায় লিড আনতে পারেনি তখন। পরে আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে লড়াই।

ম্যাচের ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসেন আমালি। পাঁচ মিনিট পরই কাঙ্খিত গোলটি উপহার দেন দলকে। পার্নিল হার্ডারের কর্ণার কিক থেকে দূরপাল্লার হেডে বল পাঠান চীনের জালে। পরে ১-০ গোলে জয় নিয়ে উল্লাসে মাতে ডেনমার্ক।

আগামী ২৮ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডেনমার্ক। একইদিন হাইতির মুখোমুখি হবে চীন।

বিষয়:চীন ডেনমার্ক ব্রিসবেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…