বাংলাদেশ

ডেঙ্গুতে হাসপাতালে ৪৯ রোগী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন রোগী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, চিকিৎসক ও নার্স তার পাশে রয়েছেন, রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগে ৬ জন রোগী রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ১৬০ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ জন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…