স্বাস্থ্য

ডেঙ্গুতে ১১৬ রোগী হাসপাতালে

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬ জন রোগী ভর্তি হয়েছে। গত কয়েকদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২০ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪ হাজার ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৩ হাজার ৬১৮ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ৭২৬ জন। অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৩ হাজার ৮৯৬ জন। এরমধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ২৪৬ জন এবং বিভিন্ন স্থানে ৬৫০ জন।

বিষয়:ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…