বাংলাদেশ

দেশে ডেঙ্গু শনাক্ত ৬০ হাজার ছাড়িয়েছে

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর দেশে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

রোববার ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৪ এবং ঢাকার বাইরে ১১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬০ হাজার ২৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছন ৫৮ হাজার ৯৭২ জন।

চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গু শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…