রাজধানীতে ডেঙ্গু জ¦রের প্রকোপ বাড়ছে। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্তরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবছর ‘সেরোটাইপ ডেন-টু’ জনিত ডেঙ্গুর সংক্রমণে আক্রান্ত হচ্ছেন বেশিরভাগ মানুষ। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে ৯০ শয্যার বিশেষ ওয়ার্ড।






