বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩

ডেঙ্গু আক্রান্তের নমুনা পরীক্ষা, মশার কামড়ে সংক্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ভর্তি রোগী ১৮৪ জন।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৯৫ জন এবং ঢাকার বাইরে ৬৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৮০৩ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৭৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩২৬ জন।

১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬১ হাজার ৮৯ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৫২৬ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৫৬৩ জন।

এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৬০ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ১৩৩ জন।

বিষয়:ডেঙ্গু আক্রান্ত মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…