ডেঙ্গুতে জুলাইয়ের তুলনায় আগস্টে আক্রান্ত বেড়েছে প্রায় ৬৫ শতাংশ আর মৃত্যু বেড়েছে প্রায় ৭০ শতাংশ। চলতি মৌসুমে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। পরিবেশবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনাকে জনস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত করে না দেখা এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না তোলার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।






