চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাপান গার্ডেন এখন মশার গার্ডেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির কয়েকটি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘জাপান গার্ডেন এখন মশার গার্ডেন। এটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।’

পরে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমানকে আটক করে আদাবর থানায় নেওয়া হয়।

শনিবার ৮ জুলাই জাপান গার্ডেন সিটির একটি অ্যাপার্টমেন্টের বেইজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গুর লার্ভায় মৃত্যু কূপে পরিণত হয়েছে জাপান গার্ডেন সিটি। এটি এখন মশার গার্ডেন সিটি। ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান, জেল জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এতো মশা কীভাবে এলো জানতে চাইল মেয়র?
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম শনিবার আকস্মিক পরিদর্শনে প্রায় এক হাজার ৭০০টি  ফ্ল্যাটের জাপান গার্ডেন সিটি এলাকায় যান। এ সময় জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট দেখেন তিনি।

তিনটি ভবনের বেইজমেন্টে গিয়ে প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান মেয়র। জীবন্ত মশাও সেখানে ওড়াউড়ি করছিল।

Reneta

এ সময় ডিএনসিসি মেয়র জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির প্রতিনিধিদের কাছে জানতে চান, এখানে এত মশা কীভাবে এল? সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু সিটি করপোরেশনের লোকজন কখনও এখানে মশা মারতে আসে না।

নিয়মিত পরিষ্কার করলে মশার লার্ভা কীভাবে জমল- মেয়রের এই প্রশ্নে কোনো উত্তর দেননি শহীদুর রহমান। তখন আতিকুল ইসলাম বলেন, ভবনের ভেতরে জমে থাকা পানি সিটি করপোরেশন পরিষ্কার করবে না। এসব ভবনে আমাদের কর্মীরা ঢুকতে পারে না। শুধু এই এলাকা না ঢাকার অনেক বহুতল ভবনে, বাড়িতে আমাদের কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়।

এর পর এডিস মশার লার্ভা পাওয়ায় জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।তিনি বলেন, এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদকের তিন মাসের কারাদণ্ড হবে।

যেখানে ইচ্ছা সেখানে যাব
মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির মশক নিধন অভিযানে আমি কোথায় যাব কেউ কিছুই জানেন না। আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাব। আপনারা (সাংবাদিকরা) আমার সঙ্গে আসেন।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান-২ নগর ভবন থেকে মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ডের জাপান গার্ডেন সিটিতে আসেন তিনি। সেখানে মশক নিধন অভিযান শুরুর আগে এসব কথা বলেন মেয়র আতিকুল।

ডিএনসিসির শুরু হওয়া মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান চলছে। প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হওয়া অভিযান পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি (মেয়র) বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করবেন। অভিযান শুরু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর ৩০ নম্বর ওয়ার্ড থেকে।

এরআগে সকাল ১০টায় গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় সামনে থেকে এডিস মশা নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সেসময় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, আজকের মশক নিধন অভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত আছেন। তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বিষয়ে নাগরিকদের সচেতন করছেন।

গত শুক্রবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিস মশার লার্ভাজাপান গার্ডেন সিটিঢাকা উত্তর সিটি করপোরেশনমেয়র মো. আতিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT