বাংলাদেশ

ডেমরায় কাপড়ের গুদামে আগুন

নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

ডেমরায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার প্রায় ৮ ঘণ্টা কেটে গেলেও নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বৃহস্পতিবার ২১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে আগুন নেভাতে কাজে যোগ দিয়েছে পুলিশ, নৌবাহিনী ও র‍্যাব। ঘটনাস্থলে পর্যাপ্ত পানি, জলাশয় বা পুকুর না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছেন, স্পোর্টস সামগ্রীর গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুনের শিখা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

বিষয়:আগুন গুদাম ডেমরা ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…