ডেমরায় বাস ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে

ডেমরায় বাস ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি বাস ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার ১ এপ্রিল রাত ৮ টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। তাদের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিপোতে দাঁড়িয়ে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগে। খবর পেয়েই ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় আরও ৩ টি ইউনিট।
এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






