গাজীপুর

গাজীপুরে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে আগুন ও ধোঁয়া ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় রাস্তার মধ্যে আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে, হাজার হাজার মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার পোশাক কারখানায় পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে।

আজ (২ সেপ্টেম্বর) সোমবার গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে বাদপড়া শ্রমিকরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিক ও এলাকাবাসীর অভিযোগ, গাজীপুরের কিছু কিছু পোশাক কারখানায় নারী শ্রমিক ও তদবিরের মাধ্যমে কিছু পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে।

এর প্রতিবাদেই বাদপড়া শ্রমিকরা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাসন থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দুই থেকে আড়াইশ’ বেকার যুবক পোশাক কারখানায় চাকরির দাবিতে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

বিষয়:বিক্ষোভ শ্রমিকদের বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…