রাজনীতি

৭ রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘গণতন্ত্র মঞ্চ’

গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন’ এ লক্ষ্য নিয়ে সাত‌টি রা‌জনৈ‌তিক দ‌লের সমন্বয়ে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ ক‌রে‌ছে।

মঞ্চের নেতারা বলেছেন, রাষ্ট্রক্ষমতা এখন দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনের পরিণত হয়েছে। তাই জনবিচ্ছিন্ন এই সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে।

সোমবার ৮ আগস্ট দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি মিলনায়ত‌নে এক সাংবা‌দ স‌ম্মেল‌নের মাধ্য‌মে এই রাজ‌নৈ‌তিক মোর্চা আত্মপ্রকাশ করে।

এই গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-সাতটি দল নিয়ে।

বক্তারা বলেছেন, একতরফা নির্বাচন প্রতিরোধ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ইভিএম পদ্ধতি বাতিলসহ দেশ গঠনে আরও নানা কর্মসূচি একইসঙ্গে বাস্তবায়ন করবেন তারা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নাগরিক জীবনের নানা সমস্যার প্রতিবাদে আগামী ১১ আগস্ট সকাল ১১ টায় ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

বিষয়:গণতন্ত্র মঞ্চ তেলের মূল্যবৃদ্ধি নিরপেক্ষ সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…