চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের কর ও মূল্য নির্ধারণ কাঠামো আরও কার্যকরভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তামাকবিরোধী নারী সংসদ সদস্য ফোরামের সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত ‘বাজেট-পরবর্তী আলোচনা’ সভায় এ দাবি জানান তারা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে, যা ইতিবাচক উদ্যোগ। তবে তামাক ব্যবহার কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের মূল্য ও করহার আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন। তারা বলেন, বিশ্বব্যাপী স্বীকৃত ও পরীক্ষিত পদ্ধতি হিসেবে কার্যকর কর বৃদ্ধি তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের প্রস্তাব তুলে ধরে সভায় জানানো হয়, বাজারে বিদ্যমান চার স্তরের সিগারেট কমিয়ে তিন স্তরে আনার মাধ্যমে মূল্য কাঠামো সহজ করার সুপারিশ করা হয়েছিল। একই সঙ্গে নিম্ন ও মধ্যম স্তরের মূল্য কাছাকাছি হওয়ায় ভোক্তারা সহজেই নিম্নস্তরের সিগারেট বেছে নিতে পারেন—এ কারণে এই দুই স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার দাম ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া সব স্তরের সিগারেটে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি ১০ শলাকার প্যাকেটে অতিরিক্ত ৪ টাকা নির্দিষ্ট কর আরোপের প্রস্তাবও ছিল। তবে বাজেটে সিগারেটের মূল্য সামান্য বৃদ্ধি করা হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। নিম্নস্তরের ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে। বাজারে প্রায় ৭৫ শতাংশ সিগারেট এই নিম্নস্তরের হওয়ায় মূল্য বৃদ্ধিকে অপর্যাপ্ত বলে মনে করেন তারা।

বক্তারা আরও বলেন, বাস্তবে দোকানে একক শলাকা সিগারেট ৭ টাকায় বিক্রি হওয়ায় কর কাঠামোর কারণে কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে, যা রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি করছে। সভায় দাবি করা হয়, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়ন না হওয়ায় সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে পারে এবং জনস্বাস্থ্য ঝুঁকি বাড়বে।

এছাড়া নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের ওপর কর আরোপকে এসব পণ্যের বৈধতা দেওয়ার শামিল বলে মন্তব্য করেন বক্তারা। তাদের মতে, এতে নতুন নিকোটিনজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়তে পারে। তারা আরও জানান, বিশেষজ্ঞদের প্রস্তাব গ্রহণ করা হলে অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব এবং বিপুল সংখ্যক মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হবে, পাশাপাশি নতুন ধূমপায়ী হওয়া কমবে।

Reneta

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি রাশেদা বেগম হীরা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, হেলেন জেরিন খান, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমীন, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, ফেরদৌসী আহমেদ, জহরত আদিব চৌধুরী, শওকত আরা আক্তার, রেজেকা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, মমতাজ আলো, সেলিনা সুলতানা ও সুরাইয়া জারিনসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামাকপণ্যের মূল্যধোঁয়াবিহীন তামাকপণ্যনিম্নস্তরের সিগারেটপ্রস্তাবিত বাজেটবাজেট-পরবর্তী আলোচনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT