চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা নববর্ষের অনুষ্ঠানের সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাঙালির প্রাণের উৎসব বাংলার নববর্ষ উদযাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সময় বেঁধে দেয়াকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহ।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, বাঙালির সবচাইতে বড় সার্বজনীন অসাম্প্রদায়িক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। শত শত বছর ধরে গ্রাম বাংলার বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হয়ে আসছে। নগরায়নের সাথে সাথে নগরে শহরেও এ উৎসব সম্প্রসারিত হয়েছে। সকাল থেকে অনেক রাত পর্যন্ত নারী-পুরুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে থাকে।

বৈশাখী উৎসব এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য প্রত্যেক উপজেলায় সরকারি বরাদ্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেয়া সাংঘর্ষিক সিদ্ধান্ত বলেই বিবেচিত হচ্ছে।সকল জাতীয় দিবস এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সময়ের বাধ্যবাধকতা না থাকলেও শুধুমাত্র বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আয়োজন কে সীমিত করে দেয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি এই সিদ্ধান্তের ফলে বাঙালি সংস্কৃতিবিরোধী শক্তি উল্লাসিত হবে।

বিবৃতিতে অবিলম্বে সন্ধ্যা ছয়টার মধ্যে বাংলা নববর্ষের আয়োজন সম্পন্ন করার নির্দেশনা প্রত্যাহার করে রাত দশটা পর্যন্ত নির্ধারণের দাবি জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলার নববর্ষসম্মিলিত সাংস্কৃতিক জোটসার্বজনীন অসাম্প্রদায়িক উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বেনজিরকে গ্রেপ্তার করে ইন্টারপোল

জুন ১৪, ২০২৬

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তি খাতে মাইলফলক: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

জুন ১৪, ২০২৬

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT