চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

আল-মামুন আশিকআল-মামুন আশিক
৮:১২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র ইউনিয়নের দুই নেতার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি ছাত্রসংগঠন।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

মানববন্ধনে নেতা-কর্মীরা ‘অমর্ত্য-ঋদ্ধ বহিষ্কার কেন?’ ‘নীতিবহির্ভূত বহিষ্কারাদেশ বাতিল কর’, ‘বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’, ‘আজ্ঞাবহ প্রশাসন চাই না’, ‘মতপ্রকাশের স্বাধীনতা চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এসময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। বিপরীতে দলীয় আনুগত্য করার স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে। আমরা এ ধরণের স্বাধীনতা চাই না। আমরা চাই সাম্যের স্বাধীনতা। শিক্ষার্থীদের কণ্ঠরোধ করলে এটা বিস্ফোরণে পরিণত হবে।’

মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পরিমাণ আজ্ঞাবহ হলে তড়িৎ গতিতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন একদল লিখে, অন্য দল সেটা মুছে আবার নতুন করে আঁকে। এটাই বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন পুরো বিশ্ববিদ্যালয়কে একটা ‘কাল্টে’ পরিণত করেছে। এবং এই ‘কাল্ট’ মতপ্রকাশের বিরুদ্ধে, যাতে কেউ কথা না বলতে পারে। কণ্ঠরোধ করার জন্য যে ব্যবস্থা, এই রাষ্ট্র, এই বিশ্ববিদ্যালয় তা করে রেখেছে। দেয়াল লিখন বাকস্বাধীনতার অংশ কিন্তু জাবি প্রশাসন সেই স্বাধীনতাকে হরণ করেছে। এ থেকে মুক্তি পেতে আমাদের সকলকে কথা বলতে হবে।’

Reneta

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘শেখ মুজিবুর রহমান দোষে গুণে মানুষ। তাঁর মহত্বের দিকগুলো আমরা স্বীকার করি। কিন্তু তাঁর যদি সমালোচনার কিছু দিক থাকে, সেই সমালোচনা করার অধিকার আমাদের আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ নামক রাষ্ট্রে তাঁকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কোনো সমালোচনা করা যাবে না। যার মাধ্যমে দেশে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। মানুষের প্রতিবাদ করার যে মেরুদণ্ড, তা ভেঙে দেয়া হচ্ছে। চার বছর আগের মুজিব শতবর্ষের গ্রাফিতি মুছে নতুন করে ধর্ষণের প্রতিবাদে গ্রাফিতি আঁকায় জাবির দুজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাইম। এছাড়া এসময় শাখা বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র যুব গণমঞ্চ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়নাগরিক ছাত্র ঐক্যবহিষ্কারাদেশ প্রত্যাহারবিপ্লবী ছাত্র মৈত্রীমানববন্ধন কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT