চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি; গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
অপরাধ
A A
একজন পুরুষের ছবি, কালো চুল ও গা dark ়, সবুজ শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে জামাল হাওলাদার (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গতকাল শনিবার দুপুরে হাজারীবাগের আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

Banglabid

হাজারীবাগ থানা জানায়, চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বাদী আলাল গাজী গ্রেপ্তার জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে  জানা যায়, বাদী আলাল গাজী পেশায় একজন ঠিকাদার। তিনি হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোড সালিহীন টাওয়ার-০১ এর নির্মাণাধীন বিল্ডিংয়ের ঠিকাদার হিসেবে কাজ করছেন। গত ০২ মাস আগে জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিরা তার নির্মাণাধীন প্রজেক্টের সামনে অবস্থান করে তাকে ডেকে এনে ৫ লাখ  টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা  না দিলে তার  প্রজেক্টের কাজ বন্ধ করে দেওয়ার ও তাকে  খুন করার  হুমকি দেয়। বাদী  আলাল গাজী মৃত্যুর ভয়ে তাৎক্ষনিক তার কাছে থাকা নগদ ২ লাখ ২১ হাজার  টাকা আসামি জামাল হাওলাদারকে দেয়।

বাদী আলাল গাজী গত শনিবার (১৯ অক্টোবর) দুপুরে হাজারীবাগ থানার মেন্ডিডেন্টাল কলেজ রোডে আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় আসামি জামাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামীরা আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী আলাল চাঁদার টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে।  তখন তারা তাকে মারতে আসলে তার  চিৎকারে আশে পাশের স্থানীয় লোকজন ও মসজিদের মুসল্লিরা এবং হাজারীবাগ থানার একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি জামাল হাওলাদারকে হাতেনাতে আটক করে। এ সময় তার সাথে থাকা অন্যান্যরা দৌড়ে  পালিয়ে যায়।

Reneta

ডিসি তালেবুর রহমান বলেন, আসামি জামাল হাওলাদারকে হাজারীবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ লাখ টাকা চাঁদা দাবিগ্রেপ্তার ১হাজারীবাগহাজারীবাগ থানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা আশিক গ্রেপ্তার

পরবর্তী

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ১২৯৮

পরবর্তী

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ১২৯৮

শেরেবাংলা নগর থানার অফিসার মাহে আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাফিজুর রহমান হত্যা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহে আলম গ্রেপ্তার

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT