চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী যেসব হলে দেখা যাচ্ছে ‘দেলুপি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে মুক্তি পেল সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। শুক্রবার (১৪ নভেম্বর) দেশের ৬টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সারাদেশে প্রথম সপ্তাহে যে যে হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে তা হলো- ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।

‘দেলুপি’ খুলনায় মুক্তি পায় গত ৭ নভেম্বর। পরিচালক তাওকীর ইসলামের কাজে সব সময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

এরই মধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনো সিনেমা নিয়ে এতো সাড়া পাচ্ছে তারা।

সেই সাথে ‘দেলুপি’ সিনেমার প্রচারেও বেশ ভিন্নতা লক্ষ করা গেছে। নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তি তারিখ জানানো, সিনেমার প্রিমিয়ার ও ঢাকা-খুলনায় প্রচারে সব কিছুতেই ছিল যেনো ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের।

Reneta

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাওকীর ইসলামদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT