চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে ডেলিভারি ম্যান এবং উবার চালকদের ধর্মঘট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভালো বেতন এবং কর্মীদের প্রতি বিদ্রুপ আচরণ না করার দাবিতে ভালোবাসা দিবসে উবার চালক এবং ডেলিভারি ম্যানরা ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের কয়েকটি শহরে তিন হাজারের অধিক চালক আগামীকাল ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভালোবাসা দিবসে ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। এতে অংশগ্রহণ করবে স্থানীয় চার অ্যাপের সাথে সংশ্লিষ্ট অন্তত তিন হাজার চালক।

যুক্তরাজ্যের এক ডেলিভারি ম্যান বলেন, আমাদের বেতন এতটাই কম যে সবার কাছে হাস্যকর মনে হয়। এটা এই শহরের সর্বনিম্ন মজুরি বলা চলে। এছাড়া আমাদের দিকে মালিকরা কখনও সুন্দর দৃষ্টিতে দেখেন না।

‘ডেলিভারি জব ইউকে গ্রুপ’ তার ইনস্টাগ্রাম পেজে বলছে, বেশি টাকা আয় করার জন্য অবিরাম কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের অধিকার আদায়ের জন্য কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখাই উত্তম।

পোস্টে আরও বলা হয়, আমাদের একটাই দাবি, আমরা যে কাজ করি তার জন্য যথার্থ ক্ষতিপূরণ চাই। আমরা একটা শ্রেণির কাছে শোষিত হচ্ছি। প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লান্ত হয়ে পড়ছি। এভাবে আর সম্ভব নয়। এখন আমাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি দেওয়ার সময় এসেছে।

Reneta

তাদের দাবি, এই কর্মসূচি যুক্তরাজ্যের বাইরেও ছড়িয়ে পড়বে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও এই কাজের সাথে সংশ্লিষ্ট এমন এক লাখ ৩০ হাজার কর্মী বুধবার দু’ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখার প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে, শিকাগো এবং মিয়ামিসহ অন্তত বড় বড় ১০টি শহর থেকে বিমানবন্দরের দিকে কোনো রাইড দিবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার চালকদের ধর্মঘটডেলিভারি ম্যানদের ধর্মঘটভালোবাসা দিবসযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT