ক্রিকেট

আইপিএলে অবশেষে মাঠে নামছেন মোস্তাফিজ

মোস্তাফিজ আইপিএল খেলতে মাঠে নামছেন, ফোকাসড ও প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে মোস্তাফিজের মাঠে নামার দৃশ্য, তিনি প্রস্তুত ক্রিকেট খেলতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর অবশেষে আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নামছেন মোস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কাটার মাস্টার দলে সুযোগ পেলেন।

সাউথ আফ্রিকার ব্যাটার রাইলি রুশোর পরিবর্তে আজ একাদশে আছেন বাংলাদেশি এ পেসার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। টসে হেরে প্রথমে ব্যাট করবে দিল্লি।

দিল্লি ক্যাপিটালসের একাদশে আছে আরেকটি পরিবর্তন। খলিল আহমেদের পরিবর্তে আইপিএলে অভিষিক্ত হতে যাচ্ছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার ইয়াশ ধুল।

টানা তিন পরাজয়ের স্বাদ পাওয়া দিল্লি আজ জয়ের সন্ধানেই থাকবে।  মোস্তাফিজ একাদশে আসায় ভাগ্য বদল হয় কি না, তা বলবে সময়।

বিষয়:আইপিএল-২০২৩ ওয়ার্নার দিল্লি ক্যাপিটালস মুম্বাই মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…