চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:২৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
সেলফি তুলতে গিয়ে ট্রেনের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলফি তুলতে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ও দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

নিহত কলেজ ছাত্রের নাম মারুফ হোসেন (১৯)। তিনি চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে মারুফ দ্বিতীয়। মারুফ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মারুফ হোসেনসহ তাঁর কয়েকজন বন্ধু দিনাজপুরে যাচ্ছিলেন। চিরিরবন্দর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোনো স্টপেজ নেই। তবে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের চিরিরবন্দর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিং ছিল। তাই চিরিরবন্দর স্টেশন অতিক্রমের সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গতি কম ছিল। এ সময় মারুফ ট্রেনের ভেতরে থেকে মাথা বের করে উঁকি দিলে সিগন্যাল বারের সঙ্গে ধাক্কা লেগে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন মারুফকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফের চাচা আলাউদ্দিন হোসেন জানান, তিন দিন আগে মারুফ তার কলেজের বন্ধুর সঙ্গে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন। ওই প্রতিযোগিতায় মারুফ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। গতকাল রাতে তারা ট্রেনে উঠেছিলেন। আজ মঙ্গলবার সকালে তাদের দিনাজপুর নামার কথা ছিল। তবে বাড়ির কাছাকাছি এসেই এ দুর্ঘটনা ঘটে গেল। হাসপাতাল থেকে মারুফের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Reneta

রেলওয়ে থানার এসআই ইয়াসমিন আক্তার জানান, এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও জেলা ক্রীড়া অঙ্গণে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার উদীয়মান খেলোয়াড় মারুফ হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুররেলওয়ে স্টেশনশিক্ষার্থীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT