চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রাম

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:৩৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
প্রবাস সংবাদ, শিক্ষা
A A
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরবে চালু হতে যাচ্ছে ডিগ্রী পর্যায়ের কোর্স। খুব শীঘ্রই এ কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আক্তার।

বুধবার (২৯ জুন) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে এক অনলাইন সভায় একথা জানান।

সভায় আগামী দিনে সৌদি আরবের প্রবাসীদের জন্য এসএসসি ও এইচএসসি প্রোগ্রামের পাশাপাশি ডিগ্রী/স্নাতক পর্যায়ের কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সৌদি আরব প্রবাসীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শর্ট কোর্স চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, ইকোনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান, শ্রম কাউন্সেলর রেজা-ই-রাব্বি, কাউন্সেলর হুমায়ূন কবির ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রমের দূতাবাসের ফোকাল পয়েন্ট প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওপেন স্কুলের ডীন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, স্কুল অফ সোশাল সাইন্স এর ডীন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইন্টারন্যাশনাল একাডেমিক উইং এর যুগ্ম পরিচালক সঙ্গীতা মোরশেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) জানান, সৌদি আরবে বর্তমানে প্রায় ২৬ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, সৌদি আরবের ভিশন-২০৩০ ও বাংলাদেশের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ-অদক্ষ প্রবাসীদের শিক্ষার মানোন্নয়ন একান্ত অপরিহার্য। সৌদি আরবে যুগোপযোগী ও অধিক দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস এর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সৌদি আরবে বসবাসরত অভিবাসী শ্রমিকরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এসকল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির সুযোগ পাবেন একইসাথে নিজেকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে ফিরে গিয়েও দক্ষভাবে কাজ করতে পারবেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে সৌদি আরবে বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধুপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পরবর্তী

পুতিনের সঙ্গে মোদির ফোনালাপ

পরবর্তী
পুতিন ও মোদি সাক্ষাৎকারে হাসিমুখে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনের সঙ্গে মোদির ফোনালাপ

তথ্যমন্ত্রী জনসভায় ভাষণ দিচ্ছেন, উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, তাদের বর্জন করুন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT