চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব সিরিজ: আলোচনার শীর্ষে যেসব ভারতীয় ক্রাইম থ্রিলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২০
বিনোদন
A A

উপমহাদেশে বর্তমান সময়ে ওটিটি প্লাটফর্মগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় ওয়েব সিরিজগুলোর কারণে। সেক্ষেত্রে ভারতীয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজগুলো ব্যাপক ভূমিকা পালন করছে! ২০১৮ থেকে শুরু করে চলতি বছর অবদি বেশকিছু ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে বিভিন্ন প্লাটফর্মে। সেগুলোর ভেতরই আলোচিত কিছু ক্রাইম থ্রিলার তালিকা থাকলো এখানে:

সেক্রেড গেমস (নেটফ্লিক্স)
ভারতীয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজের কথা যদি বলতেই হয় তবে সবার প্রথমেই নাম আসবে ‘সেক্রেড গেমস’ এর। ভারতীয় থ্রিলার ওয়েব সিরিজ হিসেবে এটি প্রায় সকল দর্শকদের পছন্দের তালিকার উর্দ্ধে। আর তাই তো দর্শকদের পছন্দের কথা ভেবে এর প্রথম মৌসুমের পর নির্মিত হয় এর দ্বিতীয় মৌসুমও। যেখানে অভিনয় করেছেন সাইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, পঙ্কজ ত্রিপাঠি, সুরভিন চাওলা, কালকি কোচলিন প্রমুখ।

দ্য ফ্যামেলি ম্যান (অ্যামাজন প্রাইম ভিডিও)
মনোজ বাজপায়ী অভিনীত ‘দ্য ফ্যামেলি ম্যান’ ওয়েব সিরিজটির কথা নিশ্চয় সবার মনে আছে? ক্রাইম থ্রিলার এই ওয়েব সিরিজটি চূড়ান্তভাবে দ্বিপাক্ষিক-যোগ্য এবং একাধিক স্টোরিলাইনে ভারসাম্য বজায় রেখেছে। আর মনোজ বাজপেয়ীর দুর্দান্ত অভিনয়ের কারণে যে কারো কাছেই ওয়েব সিরিজটি সেরার তালিকায় থাকবে!

দিল্লি ক্রাইম (নেটফ্লিক্স)
২০১৬ সালে দিল্লিতে ঘটে যাওয়া আলোচিত ধর্ষণ মামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজটি। শেফালি শাহ, রাজেশ তাইলং, রসিকা দুগাল অভিনীত এই ক্রাইম থ্রিলারটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে।

পাতাল লোক (অ্যামাজন প্রাইম ভিডিও)
চলতি বছর যদি ভারতীয় কোন ক্রাইম থ্রিলারের নাম উল্লেখ করতেই হয় তবে সেটি হবে ‘পাতাল লোক’। মুক্তির পরপরই ব্যাপক আলোচিত হয়েছে এই ওয়েব সিরিজটি। সেই সাথে খুব কম মানুষই রয়েছে যে এই ওয়েব সিরিজটি দেখেনি। আনুশকা শর্মার প্রযোজিত এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন অবিনাশ অরুণ ও প্রসিত রায়। এছাড়াও এর অভিনয়ে ছিলেন জয়দীপ আওলাদ, নীরজ কবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, গুল পানাং, স্বস্তিকা মুখোপাধ্যায়, আসিফ খান, জগজিৎ সাধু, অনিন্দিতা বোস প্রমূখ।

স্পেশাল অপস (ডিজনি+হটস্টার)
গোয়েন্দা সংস্থার কাহিনী নিয়ে নির্মিত স্পেশাল অপস ওয়েব সিরিজ দর্শকদের মনে থাকবে বেশ কিছুদিন।

ক্রিমিনাল জাস্টিস (ডিজনি+ হটস্টার)
‘ক্রিমিনাল জাস্টিস’ মূলত ব্রিটিশ একটি ওয়েব সিরিজের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। তিগমংশু ধুলিয়া এবং বিশাল ফুরিয়া পরিচালিত ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন বিক্রান্ত মাসি, পঙ্কজ ত্রিপাঠি, জ্যাকি শ্রফ প্রমুখ।

Reneta

মির্জাপুর (অ্যামাজন প্রাইম ভিডিও)
ভারতীয় ওয়েব সিরিজগুলোর ভেতর ‘মির্জাপুর’ এমন একটি ওয়েব সিরিজ যেটির প্রথম মৌসুম মুক্তির পর এই দ্বিতীয় মৌসুমের জন্য সবচেয়ে বেশি দর্শক অপেক্ষায় রয়েছে। পঙ্কজ ত্রিপাঠি, বিক্রান্ত মাসি, আলী ফজল, শ্বেতা ত্রিপাঠি অভিনীত এই ক্রাইম থ্রিলারটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

অসুর (ভূট) 
পৌরাণিক ও সাইকোলজিক্যাল থ্রিলারের সংমিশেলে তৈরি টানটান ওয়েব সিরিজ অসুর দেখলেই মনে পড়ে যাবে সেক্রেড গেমস, মহাভারত, সিলভিয়া প্লাথ এবং আরও অনেক কিছুর কথায়। প্রতিটি পর্বের পরতে পরতে রয়েছে রহস্য। আর সেই উত্তেজনাই শেষ অবধি বসিয়ে রেখেছে দর্শককে। আরশাদ ওয়ারসি, বরুণ সোবতি, অনুপ্রিয়া গোয়েঙ্কা, রিধি ডোগরা অভিনীত এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন অনি সেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুরঅ্যামাজন প্রাইম ভিডিওকালকি কোচলিনডিজনি হটস্টারডিজনি+হটস্টারদিল্লি ক্রাইমনওয়াজউদ্দিন সিদ্দিকীনেটফ্লিক্সপঙ্কজ ত্রিপাঠিপাতাল লোকমির্জাপুররাধিকা আপ্তেলিড বিনোদনসাইফ আলি খানস্যাক্রেড গেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT