জনপদ

৯ মামলার পলাতক আসামি পিচ্চি রাসেল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

পলাতক আসামি পিচ্চি রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পলাতক আসামি পিচ্চি রাসেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় ৯ মামলার এক পলাতক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল নোয়াখালী পৌরসভার মাস্টারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এসপি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…