অপরাধ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আসামি গ্রেপ্তার, পুলিশ কারো ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

গ্রেপ্তারকৃত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শিকদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের মৃত মোসলেম শিকদারের ছেলে।

সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা র‌্যাব-২ সিপিসি-১ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মোহাম্মদপুর থানার পুলপাড় জাফরাবাদ এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শিকদারকে গ্রেপ্তার করেছেন।

সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত মিরাজ শিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…