কবে মা হচ্ছেন, জানালেন দীপিকা

দীপিকা ও তার স্বামী একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন, পটভূমিতে আলোর ঝলকানি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাবা-মা হতে চলেছেন দীপিকা-রণবীর। খবরটি সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার সকালে আনন্দের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে মা হতে চলেছেন অভিনেত্রী। এবার আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাদের প্রথম সন্তান আসছে। ২০২৪ এর সেপ্টেম্বরে জন্ম নেবে দীপিকা রণবীরের সন্তান।
View this post on Instagram
দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাদের।
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






