চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাসের সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২২, মে ২০২৫
বিনোদন
A A

শোনা গিয়েছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ এ একসঙ্গে স্ত্রিন শেয়ার করবেন দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার শোনা যাচ্ছে, এই সিনেমা থেকে বাদ পড়লেন দীপিকা পাডুকোন।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, যা নিয়ে খবরও প্রকাশ হয়। তবে এবার জানা গেল দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অনাগ্রহ প্রকাশ করায় দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দিয়েছেন নির্মাতা নিজে।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে, দীপিকার সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সম্প্রতি একটি মিটিং হয়। যেখানে তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান।

শুধু এখানেই শেষ নয়, এই নায়িকা আরও প্রস্তাব রাখেন, সিনেমার শুটিং যদি ১০০ দিনের বেশি গড়ায়, তবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। এই দাবি শুনে পরিচালক স্তম্ভিত হয়ে যান।

তিনি বিষয়টি নিয়ে প্রযোজকের সঙ্গে আলোচনাও করেন, এবং দু’পক্ষকে একত্রে কাজ করতে রাজি করানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু মিটিংয়ে দীপিকার টিম কোনো ছাড় দিতে রাজি ছিল না। এরপর শেষমেশ সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই দীপিকাকে ছবিটি থেকে সরে দাঁড়াতে বলেন।

এর আগে এই সিনেমার পারিশ্রমিক নিয়েও খবরের শিরোনাম হন দীপিকা। ‘স্পিরিট’ ছবির জন্য ৪০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছিলেন। তার এমন আচরণের পর, পরিচালক এখন নতুন নায়িকা খুঁজছেন। যদিও এই প্রসঙ্গে এখন পর্যন্ত সন্দীপ কিংবা দীপিকার তরফ থেকে কোন মন্তব্য জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকা পাড়ুকোনপ্রভাসসন্দীপ রেড্ডি ভাঙ্গাস্পিরিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT