চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

‘আট ঘণ্টার বেশি কাজ করবেন না’ — এই শর্ত রেখে বলিউডে একের পর এক কাজ হারাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে বলিউডে কাজ হারালেও নতুন করে খবর উঠেছে তার হলিউডের কাজ নিয়ে।

এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’। এর মধ্যে প্রচারিত তিন কিস্তিই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল। নতুন খবর, আলোচিত এই সিরিজটিতে এবার দেখা যেতে পারে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের খবর অনুযায়ী, এমি পুরস্কারজয়ী সিরিজটির চতুর্থ মৌসুমে দেখা যেতে পারে দীপিকাকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এবারের কিস্তির শুটিং হবে ফ্রান্সের সেন্ট–ট্রোপেজে।

‘দ্য হোয়াইট লোটাস’এ দীপিকার নাম প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে। তখন গুঞ্জন রটেছিল, সিরিজটির তৃতীয় মৌসুমে তিনি অভিনয় করবেন। ব্ল্যাংকপিঙ্ক তারকা লিসার সঙ্গে তিনি অভিনয় করবেন। পরে লিসাকে দেখা গেলেও দীপিকাকে দেখা যায়নি।

বিভিন্ন সূত্র জানিয়েছিল, থাইল্যান্ড শুটিং হওয়া সিরিজটিতে তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঠিকই কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সরে দাঁড়ান। ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, অনৈতিক ব্যাপারস্যাপার ও সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’।

এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়। বলা যায়, দুনিয়ার সব তরুণই সিরিজটিতে বুঁদ ছিলেন। ২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। গত বছর মুক্তি পাওয়া তৃতীয় মৌসুমও প্রশংসিত হয়েছে। এবার দেখার বিষয় সিরিজটির চতুর্থ মৌসুমে দীপিকাকে দেখা যায় কিনা।-বলিউড হাঙ্গামা 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রিয় অভিনেত্রীদীপিকা পাড়ুকোনদ্য হোয়াইট লোটাসসিরিজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নাটক জমিয়েও ইতালির হার, সুপার এইটে ইংল্যান্ড

পরবর্তী

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

পরবর্তী

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

সর্বশেষ

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT