ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাকমালিক ও চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমে গেছে। এতে বড় ধরনের প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। বেনাপোল বন্দর দিয়ে ২৪ ঘণ্টা বাণিজ্য সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে সেটি ব্যর্থ হচ্ছে।
জানা যায়, মাত্র কয়েক মাস আগেও বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৪শ’ থেকে ৪৫০ ট্রাক পণ্য আমদানি হতো। জুলাইয়ের শেষ দিকে ভারতের পেট্রাপোল ট্রাক মালিক ও চালকদের সিন্ডিকেট হঠাৎ করে সন্ধ্যা ৬টার পর দু-দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়। এতে আমদানি কমে ট্রাক সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০ তে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে পেট্রাপোল পোর্ট ম্যানেজারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।
ভারত বাংলাদেশের সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগের নিয়মে আমদানি রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকবে বলে আশা করছেন বাংলাদেশী ব্যবসায়ীরা।








