বাংলাদেশ

বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, দেশের গৌরব ও স্বাধীনতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত বাংলাদেশ জাতীয় পতাকা, দেশের গৌরব ও স্বাধীনতার প্রতীক হিসেবে দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন জন নিহতের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত কমপক্ষে অর্ধশত, ৪ কলেজ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস , সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…