বাংলাদেশ

নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা

নির্বাচনের দিন ভোটাররা ভোট দিচ্ছেন, ভোট কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ভোটার ভোট দিচ্ছেন, অন্যরা ভোট কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আছেন, নির্বাচন কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ২৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ইসির পক্ষ থেকে এই কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন রোববার সাধারণ ছুটি ঘোষণা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়:৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন সাধারণ ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…