তীব্র গরমে বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হচ্ছে, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে বিভিন্ন জেলায় আগামীকাল ৪ মে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ ৩ মে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার, ৪ মে তারিখ বন্ধ থাকবে।
এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






