বাংলাদেশ

৬০ লাখ মেট্রিক টন সার কেনার অনুমোদন: অর্থ উপদেষ্টা

.

অর্থ উপদেষ্টার ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ উপদেষ্টার ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন, তার মুখে শান্ত ও চিন্তাশীল ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, স্থানীয়ভাবে ৩০ লাখ মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ লাখ মেট্রিক টন সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় দরপত্রের মাধ্যমে ১০ লাখ মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, সামনে আমন মৌসুমে যাতে কৃষক কোনোভাবেই সারের সংকটে না পড়ে, সেটা দেখছে সরকার। সার, জ্বালানি এবং খাদ্যপণ্য আমদানি করাই এখন সরকারের অগ্রাধিকার। কম প্রয়োজনীয় জিনিস আমদানি করা হবে না।

বিষয়:অর্থ উপদেষ্টা সার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…