প্রধান উপদেষ্টার সাথে সচিবদের বৈঠকে জরুরি বিষয়গুলো ৭ দিনের মধ্যে উপস্থাপন করতে বলা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে।
আজ (১২ আগস্ট) সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে থাকা ২৫ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা।
প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে যান। কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে জানা গেছে, বৈঠকে সার, খাদ্য এবং বিদ্যুৎ খাতকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।








